টিসিজেএ চট্টগ্রাম আয়োজিত গল্পে গল্পে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান

  • শফিক আহমেদ সাজীব
  • ২০২৪-১২-২৬ ২১:৪৪:৩৩
image

মহান বিজয়ের মাস উপলক্ষে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রাম আয়োজিত গল্পে গল্পে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বলেছেন, একাত্তরে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনের জন্য। সেই চেতনা ও স্বপ্ন শক্তি নিয়েই দেশের ছাত্র-জনতা জুলাই-আগস্টে বৈষম্যহীন দেশ ও সমাজ প্রতিষ্ঠার বিপ্লব সাধন করেছে। তারই ধারাবাহিকতায় আমাদেরকে প্রত্যেকের অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে।
সভায় এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীব, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।