কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে হেনস্থার প্রতিবাদে চাঁপাইনবাবঞ্জে মুক্তিযোদ্ধারের মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-২৬ ১৯:৫৭:০৭
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
গম্প্রতি কুমিল্লা জেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কে হেনস্থার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) জেলার গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর বাজারে বাংগাবাড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার মাহতাবুল আলম নুরী, গোমস্তাপুরের রহনপুর  ইউসুফ আলী সরকারি কলেজের সাবেক উপাধাক্ষ্য মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, আব্দুল মান্নান, মোজাম্মেল হক, উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন সাবেক কমান্ডার নেজাম উদ্দিন, আলিনগর ইউনিয়ন সাবেক কমান্ডার বজলুল হক, তৈমুর আলি প্রমুখ ।
বক্তারা অবিলম্বে  মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে  যারা লাঞ্ছিত করেছে তাদের আইনের আওতায় এনে  দৃষ্টান্তমূলক শাস্তির   দাবি জানান।