নাচোলে গৃহবধুকে কুপিয়ে হত্যা, মাদকাসক্ত স্বামাী আটক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-২৬ ০৯:২৪:২২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সানজিদা ওরফে সাজন বিবি(৬০) নামে এক গৃহবধুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর স্বামী কসবা ইউনিয়নের সোনাইচন্ডি বিজলীপাড়া গ্রামের মো. একরামুলকে (৭০) আটক করেছে পুলিশ। একরামুলের বিরুদ্ধে একাধিক মাদক ও মারামারি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগও রয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত বুধবার(২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে  ওই গ্রামের অদূরে একটি পেয়রা বাগানের মধ্যে ঘটনাটি ঘটে। স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে গৃহবধুকে উদ্ধার করে সকাল সাড়ে ১১টার দিকে নিকটস্থ জেলার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে গৃহবধুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকাল ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সানজিদা মারা যান।
নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল ইসলাম বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে গৃহবধুর মৃত্যুর খবর পাবার পর জেলার উর্ধতণ পুলিশ কর্মকর্তাসহ পুলিশের একাদিক দল ্ওই গ্রামে ও গ্রামের নিকটের ওই পেয়ারা বাগানে যায। আটক করা হয় একরামুলকে। জানা গেছে, সে ওই পেয়ারার বাগানে প্রহরীর কাজ করে। তার দ্বিতীয় স্ত্রী সানজিদা সকাল সাড়ে ৯টার দিকে ছাগল চরাতে ওই বাগানের নিকট যাবার পর ঘটনার শিকার হন। প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, একরামুল ঘটনার সাথে জড়িত। সে নিজে বা লোক দিয়ে এ কাজ করিয়েছে। এর কারনও রয়েছে। সে সব খতিয়ে দেখা হচ্ছে। একরামুলের প্রথম স্ত্রী একই গ্রামে পৃথক বসবাস করে। প্রথম ঘরে একটি বিবাহিত মেয়ে সন্তান থাকলেও ২৫ বছর পূর্বে বিয়ে করা সানজিদার ঘরে একরামুলের কোন সন্তান নেই। তবে সে বর্তমানে দ্বিতীয় স্ত্রী সানজিদাকে নিয়েই থাকত।
ওসি আরও বলেন, সানজিদার কোমর,পেট সহ দেহের বিভিন্নস্থানে ৮/১০টি ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতলে ময়নাতদন্ত হবার পর নাচোল আনা হবে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।