ম হা দে ব ন স্ক র

  • একটি মানুষ
  • ২০২৪-১২-২৫ ২১:০৯:২৩
image

একটি মানুষ ওপার থেকে ডাকছে
তারস্বরে ডাকছে, ভীষণভাবে ডাকছে।
মানুষ বলে মানুষকে তাই নিজের কাছে ডাকছে। 
তারস্বরে ডাকছে। 

এই পারে সব সংসারে তার শিকড় বাকড়
আপাতত ওপারেতেই থাকছে
মাঝে মধ্যে যাচ্ছে আসছে
সব চলাচল সাঁকর ওপোর
খালের জল, হালকা ঢেউ, বেড়ির মতো বাঁধছে।