মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা লেগে তিন আরোহী নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১২-২৩ ১০:৫০:০৭
image

রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুমিল্লায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা লেগে তিন আরোহী নিহত হয়েছেন।
আদর্শ সদর উপজেলার গোমতী নদীরপাড় পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করছেন।
নিহতরা হলেন- আড়াইওড়া উত্তরপাড়া এলাকার খলিল মিয়ার ছেলে আহাদ (১৭), একই এলাকার বাসিন্দা শাওন (১৮) ও অপরজন ভিডিও ক্যামেরাম্যান বলে জানা গেছে।