শিবগঞ্জে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

  • রশিদুর রহমান রানা
  • ২০২৩-০৭-২৩ ১১:৪৭:৩৩
image
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ "সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন" এই প্রতিপাদ্য নিয়ে বগুড়া শিবগঞ্জে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৩ জুলাই সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ তারকা নাথ কুন্ড, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহেদুল ইসলাম, পরিসংখ্যান অফিসার আমিনুর ইসলাম, ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ প্রমূখ।