চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-২১ ২৩:০৭:৫৭
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরের তিন নং ওয়ার্ডের আলীনগর মুন্সিপাড়া মহল্লার নিজ বাসা থেকে সানজিদা আক্তার দিশা(১৭) নামে এক কিশোরির গলায় ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই মহল্লার ডাব বিক্রেতা আজিম আলীর মেয়ে ও আলীনগর উচ্চ বিদ্যালয় থেকে আসন্ন ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার(২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ শয়নক্েক্ষর দরজা ভেতরে থেকে আটকিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয় দিশা। এ সময় বাড়িতে তার মা ছাড়া কেউ ছিল না। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, প্রেমঘটিত কারণে দিশা আত্মহত্যা কওে থাকতে পারে। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার কওে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃুত্য মামলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।