কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় বিস্ফোরক মামলায় বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. বোরহান উদ্দিন (৫৫)কে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২০ ডিসেম্বর ) সকাল সারে ১১ টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই হাবিব নগর বাজার এলাকা থেকে বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
গ্রেপ্তারকৃত মো. বোরহান উদ্দিন বৌলাই ইউনিয়নের সিদ্দিকুর রহমানের ছেলে।
র্যাব সূত্র জানায়, গত ৪ আস্ট দুপুরে কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে।
এতে অনেকেই গুরুতর আহত হন। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর সাজ্জাদ হোসেন বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম জানান, গ্রেপ্তার বোরহান উদ্দিন এ মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারের পর তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
মামলার অপর আসামিদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।