দাগনভূঞায় বিট পুলিশিং কার্যক্রম নিয়ে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-১২-২০ ০৯:১৩:০৩
image

দাগনভূঞা (ফেনী)প্রতিনিধি
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজগড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুরি, ডাকাতি, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, যৌতুক, ইভটিজিং, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ মুক্ত নিরাপদ সমাজ গড়তে ফেনীর দাগনভূঞা থানা পুলিশের আয়োজনে জনসচেতনতা মূলক বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুলের মিজান মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন।
থানার উপ-পরিদর্শক রোকন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দাগনভূঞা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য এএসএম নূর নবী দুলাল, উপজেলা ছাত্রদলের আহবায়ক একেএম সায়মুন হক রাজিব, ছাত্র প্রতিনিধি আজিম উদ্দিন, বিএনপি নেতা নিজাম উদ্দিন, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি মো. ইয়াছিন সুমন, দাগনভূঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র নজির আহাম্মদ, ইসলামি আন্দোলন দাগনভূঞার সভাপতি হেদায়েত উল্যাহ, কমিউনিটি পুলিশিং সভাপতি আবু আহাম্মদ তারা, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জসিম উদ্দিন লিটন, রাজাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুজ জাহের, সাংবাদিক ইমাম হাছান কচি,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম, ব্যবসায়ি  নিজাম উদ্দিন হয়দার প্রমুখ।
এসময় উপস্থিত বক্তারা বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের অসংগতি নির্মূলে অগ্রণী ভূমিকা রাখতে হবে। মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য প্রশাসনের পাশাপাশি সামাজিক ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে।
এ সময় বক্তারা প্রশাসনকে মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ দমনে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার অভিমত ব্যক্ত করেন।