জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ অর্থনৈতিক সংস্কার নিয়ে জোট সরকারের মতানৈক্যের জেরে উত্থাপিত আস্থা ভোটে হেরে ক্ষমতা হারালেন। ফলে এখন তাকে নতুন সরকার গঠনে আগাম নির্বাচন আয়োজন করতে হবে। ধারণা করা হচ্ছে আগামী ফেব্র“য়ারির শেষের দিকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে দেশটিতে।
সম্প্রতি দেশের অর্থনীতি ও বাজেট সংক্রান্ত বিষয়ে বিতর্কের জেরে জোট সরকারের ভাঙন দেখা দিলে অনাস্থা ভোটের আহ্বান জানান শোলৎজ। সোমবার দেশটির পার্লামেন্টে এই ভোটাভুটি হয়। এতে তার পক্ষে ভোট পড়ে ২০৭টি; বিপক্ষে পড়েছে ৩৯৪টি। ২০৭ জন ভোটদানে বিরত থাকেন। পার্লামেন্টের আস্থা ধরে রাখতে তার প্রয়োজন ছিল ৩৬৭ ভোট।
এখন তিনি এখন প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন আয়োজনের অনুরোধ জানাবেন। চলমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারকে আগামী ৬০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নিতে ২১দিন সময় পাবেন তিনি। ইতিমধ্যে ২৩ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাবনায় সম্মতির ইঙ্গিত দিয়েছেন তিনি।