গভঃ ল্যাবরেটরি ও খানাবাড়ী গালর্স হাই স্কুলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উৎযাপিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-১২-১৭ ২৩:১৮:৩১
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ মহান বিজয় দিবস-২০২৪’ উপলক্ষ্যে গভঃ ল্যাবরেটরি হাই স্কুল ও খানাবাড়ী গালর্স হাই স্কুল যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসুচি পালন করেন। দিবসটি উপলক্ষে গভঃ ল্যাবরেটরি হাই স্কুল শিক্ষা পরিবারের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতি ক্রিকেট ম্যাচঅনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর সকাল ৯টায় আলোচনা সভা, সকাল ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১১টায় বিদ্যালয়ের দশম শ্রেণির(ক+খ শাখার) শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিদ্যালেয়ের পক্ষ থেকে জেলা প্রশাসনের আয়োজনে বিজয় মেলায় অংশগ্রহণ করেন। এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আবু হানিফ, সিনিয়র শিক্ষক এস এম জহুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক এস এম সাইফুজ্জামান, সিনিয়র শিক্ষক এস এম তৈমুর রেজা, সিনিয়র শিক্ষক অরবিন্দ হালদার, সিনিয়র শিক্ষক নবকুমার রায়, সিনিয়র শিক্ষক রিক্তা রাণী রায়, সিনিয়র শিক্ষক সামছুর রহমান, সনজয় মন্ডল, ফারহানা ইয়াসমিন, তারিন সুলতানা, মোস্তফা যুবাইর আলম, শারাফুল ইসলাম, আল শাহরিয়ার শিমুল, প্রিতম রায়সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। 
অপরদিকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে খানাবাড়ী গার্লস হাই স্কুল আলোচনা সভা, দোয়া এবং সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করেন। ১৬ই ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের হল অনুষ্ঠিত আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এস এ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিষয় ভিক্তিক আলোচনা করেন সিনিয়র শিক্ষক কুমোদ চৌধুরী, তাসলিমা খাতুন, আফরোজা সুলতানা, নাসিমা আক্তার, তাপস কুমার মল্লিক, খাদিজা আক্তার, মোশাররফ হুসাইন, মোঃ আঃ কাদের, সুজন কুমার দে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোয়াদ্দার মোঃ জিয়াউল হাসান। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক. শিক্ষার্থী ও কর্মচারীগণ উপস্থিত ছিল।