চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ ও বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৩তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে জেলা শহরের রেহাইচর এলাকায় মহানন্দা নদীঘেঁষা সড়ক ভবনের ভেতরে অবস্থিত ক্যাপ্টেন জাহাঙ্গীরের শাহাদৎস্থলে,জেলার শিবগঞ্জ উপজেলার ছোট সোনামসজিদ প্রাঙ্গণে ক্যাপ্টেন জাহাঙ্গীর ও মহান মুক্তিযুদ্ধকালীন ৭ নং সেক্টর কমান্ডার শহিদ মেজর নাজমুল হকের সমাধিতে এবং সোনামসজিদ বালিয়াদীঘি এলাকায় গণকবরে পূষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক আগ মূহুর্তে এই দিনে সম্মুখ সমরে এই রেহাইচরে শত্রæ সেনার বুলেটে প্রাণ বিসর্জন দেন ক্যাপ্টেন জাহঙ্গীর। পরের দিন ১৫ ডিসেম্বর তাঁর ইচ্ছানুযায়ী তাঁকে সোনামসজিদ প্রাঙ্গণে দাফন করা হয়।
শনিবার(১৪ ডিসেম্বর) সকাল ৯টায় ক্যাপ্টেন জাহাঙ্গীরের শাহাদৎস্থলে পূষ্পার্ঘ্য অর্পণ করে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ,পুলিশ সুপার রেজাইল করিম, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উঁরাও, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার,সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, ক্যাপ্টেন জাহঙ্গীরের ভাগিনা মো.নাজমুল, সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানটুলু,তরিকুল ইসলাম,খাইরুল ইসলাম,জয়নাল আবেদীন,মো.আলাউদ্দিন,মফিজ উদ্দিন প্রমুখ।
পরে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ মুক্তিযোদ্ধারা ও অনেকেই সকাল সাড়ে ১০টায় সোনামসজিদ প্রাঙ্গণে ক্যাপ্টেন জাহাঙ্গীর ও মেজর নাজমুলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, কবর জিয়ারত ও দোয়া করেন। সোনামসজিদের আনুষ্ঠানিকতা শেষে সকলে পাশের বালিয়াদীঘি গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, কবর জিয়ারত ও দোয়া করেন। সোনামসজিদের অনুষ্ঠানে শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল ইমরান, সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তারা, শিবগঞ্জের বীর মুক্তিযোদ্ধা বজলার রহমান সনু, মশিউর রহমান বাচ্ছু, রিফুল ইসলাম, আব্দুল হামিদ, আব্দুল মান্নান প্রমুখ উপস্তিত ছিলেন। এর আগে সোনমসজিদ প্রাঙ্গণে জেলা প্রশাসক ও শিবগঞ্জের ইউএনও জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদেরে পতাকা উত্তোলন করেন।