কোম্পানীগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নির্বাচনে দক্ষিণ পশ্চিম চরফকিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. একরামুল হক সভাপতি, রামদী পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফয়েজ আহমেদ সহ-সভাপতি ও সিরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মো. নূরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর টা পর্যন্ত মাকসুদাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে এ ভোট গ্রহণ চলে।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন, যুগ্ম সাধারন সম্পাদক পদে থানার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মুহাম্মদ আবদুল্ল্যাহ, সাংগঠনিক সম্পাদক পদে শাহজাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আবুল হাশেম, কোষাধ্যক্ষ পদে রামপুর ফকিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মো. দেলোয়ার হোসেন এবং দপ্তর সম্পাদক পদে উত্তর পূর্ব চরকাঁকড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফয়েজ উল্যাহ।
রিটার্নিং কর্মকর্তা উত্তর পূর্ব রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর উদ্দিন ফলাফল ঘোষণা করে জানান, মোট ৪৯৬ জন ভোটারের মাঝে ৪১৪ জন ভোটার ভোট প্রদান করেছেন।