তেলিগাতী পূরবী সংঘ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-১২-১৩ ২০:৪৯:৩৬
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি   ঃ তেলিগাতী পূরবী সংঘ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন বিকাল ৩ টায় তেলিগাতী পূরবী সংঘের মাঠে অনুষ্ঠিত হয়। খেলার উদ্ভোধনীয় অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারন সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস। অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শেখ হারুন অর রশিদের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন ৬ নং যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন। সাধারন সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য মামুন শেখ, ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটো, গাজী এনামুল কবির, মোছাঃ মাহফুজা বেগম। উদ্ভোধনী খেলায়  শামীম স্পোর্টস পার্ক - দেয়ানা ফুটবল একাডেমী মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলাটি গোলশুন্য ভাবে শেষ হলে ট্রাইবেকারে শামীম স্পোর্টস পার্ক ৩ -১ গোলে  দেয়ানা ফুটবল একাডেমিকে পরাজিত করে।