গিলাতলা দক্ষিনপাড়ায় ৫১তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সফল করার লক্ষে সভা

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-১২-১৩ ২০:৪৭:৩৪
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি   ঃ খানজাহান আলী থানা এলাকার ঐতিহ্যবাহী গিলাতলা দক্ষিনপাড়া ইসলাম প্রিয় তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত ৩ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল সফল করার লক্ষে বিকাল ৫ টায় গিলাতলা গাফফারফুড মোড়স্থ তাফসিরুল কোরআন মাহফিল ময়দানে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মোঃ সিদ্দিক  আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গিলাতলা দঃ পাড়া বায়তুন - নুর জামে মসজিদ ও মাহফির কমিটির  সভাপতি  মোঃ একলাস উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম,মসজিদ ও মাহফিল কমিটির  সহ সভাপতি সাংবাদিক  সাইফুল্লাহ তারেক, কোষাধক্ষ মোঃ হারুন , মোঃ খলিলুর রহমান , আঃ হক মোড়ল, মোল্ল্যা লোকমান হোসেন, আজিজুল ইসলাম, মোঃ সাইফুল, সবুজ, ইমরান, ইমন, ইয়াসিন, মোস্তাকিন, ইবাদুল, কামাল, হাবিব সহ এ সময়  এলাকার ধর্মপ্রান মুসাল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। আগামি ২০২৫ সালের ১৯ ,২০ ও ২১ ফেব্রুয়ারী ৩ দিন ব্যাপ্যী ৫১ তম বার্ষিক আমিনিয়া ইছালে ছওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে সভাপতিত্ব করবেন নওয়াপাড়া পীর সাহেব,  পীরে কামেল আলহাজ¦ হযরত মাওলানা রফিকুজ্জামান- শাহ।