কুয়েটে ‘Roles, Responsibilities and Ethical Principles of University Teachers (1st round)’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম সামদানী ফকির ও কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের আইকিউএসি’র ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায়।