ঠাকুরগাঁওয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

  • ননীগোপাল,
  • ২০২৪-১২-১০ ২০:৫৯:২৭
image

ঠাকুরগাঁও। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর)। ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’ প্রতিপাদ্যকে সামনে রেখে ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) আয়োজিত ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে আলোচনা সভার আয়োজন করে। 
বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকারের সর্বজনীন ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় যে জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। তারই ধারাবাহিতকায় ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) ঠাকুরগাঁয়ে এক আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফিরোজ আমিন সরকার রাসেল এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী আজাহার রাজা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী নূর আফতাব রুপম, সিনিয়র সাংবাদিক ফজলে আলম বুলবুল, ‘সুজন’ এর জেলা সম্পাদক জনাব আব্দুল লতিফসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকবৃন্দ।   
বক্তারা মানবাধিকার সমুন্নত রাখতে সরকারের উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে গণমাধ্যম কর্মীসহ সকল মানুষের অধিকার রক্ষা জোরদার ও সমাজে মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা, ধৈর্য ও সহিষ্ণুতা বৃদ্ধি করা এবং সকল নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) সহ সবাইকে সোচ্চার হবার আহ্বান জানান।