সু ল তা না ম র জি য়া

  • খুঁজে বেড়াই
  • ২০২৪-১২-০৯ ২১:১৮:৫৬
image

খুঁজে বেড়াই নিরাশার
মত পার্থক্য ভূলে
দিবানিশি আলো আধারে
কিংবা
অজানা দেশে,গাছের ছায়াতে-
কাক ডাকা রৌদ্রে পথিক
যখন এক দীর্ঘশ্বাস ফেলে
মনে মনে বিড়বিড় করা
একাকীত্ব সমুদ্রের পাড়ে
চুপটি করে দাঁড়িয়ে
সকল ঐশ্বর্যের আধিপ্যাত্তের
মাঝেও
খাঁচার পাখি বন্দি থেকে
মুক্ত করে দেবার মূহুর্তে
আমি খুঁজে বেড়াই সকল
মান অভিমান ভূলে
ইচ্ছে অনাইচ্ছে ভেদাভেদ
ভূলে।
জীবনের শেষ মূহুর্ত প্রযন্ত
হে শান্তি তুমি সবখানে
বিরাজমান
প্রিয় হয়ে দেওনা তুমি ধরা।