চৌগাছায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৪-১২-০৯ ১৭:৩২:৪০
image

চৌগাছায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৪ পালিত হয়েছে। এই উপলক্ষে আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে চৌগাছা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, রাস্তায় মানববন্ধন ও মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব সুস্মিতা সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাও. গোলাম মোরশেদ, অফিসার ইনচার্জ (তদন্ত) জনাব কামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মোঃ কামরুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সকল কর্মকর্তা বৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ, সুধীমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।