চৌগাছায় কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৪-১২-০৮ ২২:৫৬:২০
image

যশোরের চৌগাছায় গলায় রশি দিয়ে লাবিব হাসান (২০) নামে এক কলেজশিক্ষার্থী আত্মহত্যা করেছেন। রবিবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামে এ ঘটনা ঘটে। বাদেখানপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও উপজেলার জিসিবি আদর্শ কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রতিবেশী ও স্বজনরা জানায়, লাবিব কয়েক দিন ধরে তার বাবার কাছে একটি মোবাইল কিনে দেয়ার জন্য আবদার করে আসছিল। তার বাবা মোবাইল কিনে না দেয়ায় এ নিয়ে পারিবারিক কলহের তৈরি হয়। পরে লাবিব অভিমান করে ঘরের আড়ায় কাপড় দিয়ে গলায় ফাঁস দেয়। পরে এ বিষয়টি তার পরিবার জানতে পেরে প্রতিবেশীদের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) পায়েল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।