এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১২-০৮ ১১:১৪:২০
image

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।দুবাইয়ে চলতি আসরের গ্র“পপর্বে দুই দলই রানারআপ হয়েছিল। সেমিতে পাকিস্তানের বিপক্ষে দাপাট দেখিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ দল। সেই দাপট ফাইনালেও ধরে রাখতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা।  
আসরে ২২৪ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার তিনে আছেন অধিনায়ক আজিজুল হাকিম। 
অন্যদিকে, ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় আছে আল ফাহাদ। টানা দ্বিতীয় শিরোপ জিততে হলে এই দুই ক্রিকেটারের জ্বলে উঠার বিকল্প নেই বলে জানান টিম ম্যানেজম্যান্ট। 
এদিকে, গত এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছিলো ভারত। এবার সেই প্রতিশোধ নিয়ে শিরোপা পুনরুদ্ধার করতে চায় ভারত।