চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের নিয়ে শিখন বিনিময় সভা, উঠে এল ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিভিন্ন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-০৫ ২১:২০:৩৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে শিখন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমিউনিটি মিডিয়ার মাধ্যমে সিভিক স্পেসে সমতল ভূমি এবং জাতিগত সংখ্যালঘুদের ভয়েস প্রচার প্রকল্পের বেতার অনুষ্ঠান ‘সেতু বন্ধন’ এর আওতায় স্থানীয় কমিউনিটি রেডিও ‘রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’ এই সভা আয়োজন করে। সভায় অংশ নেয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা তাঁদের সমস্যাগুলো তুলে ধরেন।
তাঁরা বলেন, তাঁদের প্রধান সমস্যা জমি নিয়ে বিরোধ। এছাড়া বিশুদ্ধ পানির অভাব, নিজেদের শ্মশান ও মন্দির না থাকা, কোনো কোনো স্থানে থাকলেও বেহাত হয়ে যাওয়া, চোলাই মদে আসক্তি, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের গ্রামগুলির নিকটে মাধ্যমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার্থী ঝরে পড়া, দারিদ্রতা ও অনেকের বাসস্থান না থাকা, খাসপুকুরগুলো দখলে না থাকায় ব্যবহার করতে না পারা, গ্রামের নিকট সড়ক না থাকা বাল্যবিয়ের প্রবণতা ইত্যাদি সমস্যাও  রয়েছে। তাঁরা এসব সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক(উপ-সচিব) দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।তিনি বলেন,ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সমস্যা সমাধানে যতটুকু সম্ভব উদ্যোগ নেয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার এবং সদর উপজেলা নির্বাহী অফিসার ও রেডিও মহানন্দার উপদেষ্টা তাছমিনা খাতুন। সূচনা বক্তব্যে প্রকল্পের সার্বিক দিক তুলে ধরেন রেডিও মহানন্দার প্রধান নির্বাহী হাসিব হেসেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু, সমষ্টি এনজিও’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহিদুল হক খান, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নেতা কর্নেলিউস মুর্মু প্রমুখ।
সভায় জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেলবাড়ি,নাধাইকৃষ্ণপুর, চম্পাতলা, জুগিডাইং, বাবুডাইং ফিল্টিপাড়া, গোমস্থাপুর উপজেলার চাঁদপুর-বাহাদুরপাড়া, খুমিরাপাড়া ও নাচোল উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে কমিউনিটি সংলাপ ‘সেতুবন্ধন’ নামক অনুষ্ঠানে প্রচার করে রেডিও মহানন্দা। ওই সংলাপে উঠে আসা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সমস্যা এবং  অনুষ্ঠানে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রতিনিধিদের নিয়ে জেলা প্রশাসনের সাথে এই লারনিং শোয়ারিং ইভেন্টের আয়োজন করা হয়েছো।