শিবগঞ্জে ভেজাল গুড় তৈরির দায়ে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড, প্রতিবাদে ইউএনও অফিসে কৃষক বিক্ষোভ, কাঁচ ভ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-০৩ ০০:০৫:৪৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পিঠালিতলা এলাকায় ভেজাল আখের গুড় তৈরির দায়ে  গত রবিবার (১ডিসেম্বর)  বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ কৃষককে ২০ হাজার করে ১ লক্ষ টাকা অর্থদন্ড করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফতাবুজ্জামান আল ইমরান।   অভিযানটি হয়রানিমূলক দাবি করে এর প্রতিবাদে সোমবার(২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের প্রশাসন ভবন প্রাঙ্গণে বিক্ষোভ করেন দুই আড়াইশ কৃষক। বিক্ষোভের এক পর্যায়ে ভবনে প্রবেশের প্রধান ফটকের সামনে রক্ষিত বড় আয়নাটি ভাংচুর করা হয়। এর পরপরই পুলিশ ও সেনাবাহিনী ভবনটি ঘিরে ফেলে। পরে  ইউএনও সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কৃষক প্রতিনিধি দলের সাথে আলোচনা করে বিষয়টির সমাধান করেন।
 উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ বলেন, ঘটনার সময় ইউএনও অফিসেই ছিলেন। কৃষকরা তাঁর সাথে দেখা করে তাঁদের অভিযোগের কথা জানালে তিনি সহ কর্মকর্তারা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাইড্রোজ, রং ও অনান্য রাসায়নিক মেশানো ভেজাল গুড় তৈরি করা যাবে না  এবং এধরণের গুড় তৈরি শাস্তি যোগ্য অপরাধ তা বুঝিয়ে বলেন। যারা  ভেজাল মেশানো গুড় তৈরি করেছেন বলে প্রমান পাওয়া গেছে শুধু তাঁদের দন্ড হয়েছে বলেও জানানো হয়। কৃষকরা নিজেদেও জন্য তৈরি করছেন বিশুদ্ধ গুড়। কিন্তু বিক্রির জন্য ভেজাল গুড়। এটি কাম্য নয়। কৃষকরা এ ব্যাপারে  প্রশাসনের অবস্থান জানার পর  শান্তিপূর্ণভাবে প্রশাসন ভবন ত্যাগ করেন।
শিবগঞ্জ থানার অফিসার উনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনার শান্তিপূর্ণ সমাধান হয়েছে। কেউ আটক হয় নি। সন্ধ্যা পর্যন্ত কেউ এ ব্যাপাওে কোন অভিযোগ দেয় নি।
স্থানীয় ও কৃষক সূত্র জানায়, এখন আখের গুড় তৈরির মৌসুম। প্রশাসন তদারকি করছেন যেন ভেজাল গুড় তৈরি না হয়। সোমবার বিক্ষোভে কৃষকরা অর্থদন্ডের প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, অভিযানের নামে তাঁদের হয়রানি করা হয়েছে। গুড় তৈরির চুলাসহ অনান্য সরঞ্জাম নষ্ট করা হয়েছে। গরিবের উপর এটা জুলুম। এর প্রতিবাদ করতেই বিক্ষোভ করা হয়েছে।