চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান রুশ বিপ্লবের ১০৭ তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে জেলা শহরে লাল পতাকা মিছিল ও নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পথসমাবেশ করেছে।
শনিবার(২৩ নভেম্বর) দুপুরে কলেজের সামনে থেকে লাল পতাকা মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি পূণরায় কলেজের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সংগঠনের জেলা সমন্বয়ক রতিলাল পাহানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় সদস্য কমরেড ওয়াজেদ পারভেজ,নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি-সিপিবি,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ইসরায়েল সেন্টু,ফরজ মনি কুজুর, রুমালী হাসদা প্রমখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লুইস মুরমু।
বক্তারা বলেন,রক্তক্ষয়ী বৈষম্য বিরোধী আন্দোলনের পর অন্তবর্তী সরকারের বৈষম্য বিরোধী কর্মসূচী চলমান। কিন্তু এটি আরও বেগবান ও সুনির্দিস্ট হওয়া প্রয়োজন। সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য কমাতে হবে। হতাশা থেকে মানুষকে মুক্তি দিতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রæত নির্বাচনের পথনকশা ঘোষণার দাবি করেন বক্তারা।