চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জের সাথে 'চৌগাছা পরিবার'এর শুভেচ্ছা বিনিময়

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৪-১১-২২ ২২:১৬:৪২
image

যশোরের চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব পায়েল হোসেনের সাথে চৌগাছার অন্যতম অরাজনৈতিক সংগঠন 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। সংগঠনের সদস্যদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের সময় তিনি জানান চৌগাছা উপজেলা সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদকের প্রাদুর্ভাব রয়েছে তাই আমার প্রথম অঙ্গীকার হলো এই চৌগাছা উপজেলা থেকে মাদক নির্মূল করা, সেই সাথে চোরাচালান, বাল্যবিবাহ, সহ যত অপকর্ম আছে সেসকল বিষয়ে সর্বদা সজাগ দৃষ্টি থাকবে।
তিনি চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের বলেন আমি রাষ্ট্রের কর্মচারী অর্থাৎ জনগণের বন্ধু জনগনের জানমালের নিরাপত্তা দেওয়ায় পুলিশের কাজ, আপনারা আমাকে দিয়ে মাদক নির্মূল কাজের জন্য সহযোগিতা করে আপনাদের পরিবার সমাজকে রক্ষা করার আহ্বান করছি। তিনি আরো বলেন সামাজিক সংগঠন চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রমের কথা শুনে খুব ভালো লাগলো। আপনারা বর্তমান ডেঙ্গু প্রতিরোধের বিষয়টি নিয়ে কার্যক্রম হাতে নিতে পারেন। আমি সবসময় সামাজিক মানবিক ও ভালো কাজের সাথে আছি। চৌগাছা থানার পক্ষ থেকে আপনাদের সংগঠনের জন্য সবসময় শুভকামনা রইলো এবং ভালো কাজের জন্য আমি আপনাদের সাথে আছি।
অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সিঙ্গাপুর প্রবাসী মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে আজ শুক্রবার (২২ নভেম্বর) শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম, উপদেষ্টা মোঃ আবু জাফর বিশ্বাস, উপদেষ্টা মোঃ আব্দুর রহমান বিশ্বাস, মোঃ জাহাঙ্গীর আলম, দীপ্ত বিশ্বাস, মোঃ খালিদ হাসান, মোঃ রাকিব হাসান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আছির উদ্দিন, ইয়াসির আরাফাত আলিফ, মোঃ সম্রাট শাকিল, মোঃ জিহাদ হোসেন, মোঃ নাইম হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোহেল রানা, মোঃ রাকিব হোসেন, মোঃ লিমন হোসেন, মোঃ রনি হোসেন, মোঃ সোহাগ হোসেন, মোঃ অমিত হাসান, মোঃ রিয়াদ হাসান সহ প্রমুখ।