চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে করণীয় বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-২০ ২২:৫৭:৫১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে শুদ্ধাচার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে দক্ষতা উন্নয়ন ও করণীয় বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২০নভেম্বর) সকালে জেলা স্কাউট ভবনে টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁপাইনবাবগঞ্জ এ ওরিয়েন্টেশনের আয়োজন করে। ওরিয়েন্টেশনে সনাক সদস্য, সনাক’র তত্ত¡াবধানে তরুনদের দুর্নীবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সার্পোট (ইয়েস) সদস্য ও অ্যাকটিভ সিটিজেন গ্রæপ (এসিজি) সদস্যরা অংশ নেয়।
ওরিয়েন্টেশনটি উদ্ধোধন করেন সনাক সভাপতি সেলিনা বেগম। বিভিন্ন সেশন সঞ্চালনা করেন টিআইবি’র কো-অর্ডিনেটর আতিকুর রহমান। এতে জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ পরিচিতি, প্রেক্ষাপট. অন্তর্ভূক্ত প্রতিষ্ঠানসমূহ, বাস্তবায়নের প্রধান টুলস, টেকসই উন্নয়ন অভীষ্ট পরিচিতি, লক্ষ্যমাত্রা ও উপাদানসমূহ, টেকসই উন্নয়ন অভীষ্ট ১৬ এর দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় এর প্রয়োগ কৌশল ও গুরুত্ব, টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য দেন সনাক সদস্য সাইফুল ইসলাম রেজা।
এ সময় উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি গোলাম ফারুক মিথুন, ইয়েস আহবায়ক আসরাফুল আম্বিয়া সাগর,উম্মে সালমা হ্যাপি, ড.দীপালী রাণী দাস,ওয়ালিউল আজিম,মজিবুর রহমান,জাহেদুল আবেদীন মিঠু,কাণাই চন্দ্র দাস, আমিনুল হক আবীর, ডলি আরা বেগম, বেগম মার্জিনা রহমান,এনামূল হক, আয়েশা আখতারুন নেসা রুনাসহ অন্যান্য সদস্যবৃন্দ ও টিআইবি’র কর্মীবৃন্দ।