চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেগপুর এলাকায় ১৬০ বিঘা খাস বা বন্দোবস্ত নেয়া জমি নিয়ে পূর্ব শত্রæতার জেরে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের ধারাল অস্ত্র ও লাঠিসোঠার আঘাতে আব্দুস সাত্তার(৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয় সূত্র ঘটনায় উভয়পক্ষের অন্তত: ১৫ জন আহতের কথা জানালেও পুলিশ বলছে আহত ৬/৭ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত সাত্তার ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বেলডাঙ্গা গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আলীর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার(২০ নভেম্বর) দুপুর ১টার দিকে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় আকবর--সাত্তার গ্রæপ ও একই ইউনিয়নের রফিক--আনারুল গ্রæপ। সংঘর্ষে ঘটনাস্থলে আহত সাত্তারকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতলে পাঠানো হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ও ৯ নং ওয়ার্ড সদস্য আব্দুর রশিদ বলেন, পূর্ব থেকেই দু’পক্ষের ১৬০ বিঘা জমি নিয়ে বিরোধ ছিল। বুধবার তার জেরে আবারও দুপক্ষের প্রায় দুই শত লোক দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ধারাল অস্ত্রের আঘাতে আহত সাত্তার রাজশাহীতে মারা যান। আহত হন আরও অন্তত: ১৫ জন। যাদের বেশিরভাগই সাত্তার পক্ষের। আহতদের মধ্যে কয়েকজন উন্নত চিকিৎসার জন্য রাজশাহী গেছেন। তবে ওই জমি খাস না লীজ নেয়া তা নিশ্চিত করতে পারেন নি চেয়ারম্যান বা ইউপি সদস্য।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল বাশার বলেন, ১৬০ বিঘা খাস বা লীজ নেয়া জমি নিয়ে বিরোধ ছিল সাত্তার ও রফিক গ্রæপের। তবে ইদানিং এটি নিয়ে সমস্যার কথা শোনা যায়নি। বুধবারই সংঘর্ষের ঘটনা ঘটে ও সাত্তার মারা যান। দু’পক্ষের আহতরা চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছে। ঘটনার তদন্ত চলছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এলাকায় অভিযান অব্যহত রয়েছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।