মহেশখালীতে পুলিশের ধারাবাহিক অভিযানে গভীর রাতে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী'সহ গ্রেপ্তার ৬

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৪-১১-১৯ ২৩:৪৭:৪৫
image

মহেশখালী কক্সবাজার ১৯ নভেম্বর ২০২৪ 
মহেশখালী থানা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে গভীর রাতে থানা এলাকা থেকে
১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী'সহ ৬ আসামী'কে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। 
মহেশখালী থানা সূত্রে জানা যায়-মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ এর নেতৃত্বে 
 এসআই মহসীন চৌধুরী(পিপিএম)এসআই রায়টন দেব,এসআই সাজ্জাদ চৌধুরী, এসআই জীবন দে,এএসআই এমদাদ হোসেন,এএসআই রাসেল সঙ্গীয় ফোর্সসহ  ১৮ নভেম্বর গভীর রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এইসময় কালারমারছড়া ইউনিয়নের নোনা ছড়ি এলাকার চান মিয়ার পুত্র এসটি-৬৬/০৮(অস্ত্র মামলার) ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী-মোঃ বেলাল উদ্দিন (৪২),বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী এলাকার শফিউল আলমের পুত্র পারি-১৪৫/২১(নারী নির্যাতন) মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী-নুরুল আবছার জিকু(৩২),
মহেশখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের ছোট রাখাইন পাড়ার মৃত আবুল বাশার এর পুত্র 
সিআর-৬৪/২২(প্রতারণা) মামলার সাজাপ্রাপ্ত আসামী -নুরুল আজিম(৪৮),কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার আমির হোসেন এর পুত্র পারি-৭৭/২২(ডাবল সাজা) মামলার সাজাপ্রাপ্ত আসামী-সাইফুল ইসলাম(৩২),মহেশখালী পৌরসভার ০৮ নং ওয়ার্ড সিকদারপাড়া এলাকার মৃত আবু তালেব এর পুত্র সিআর-৮০৩/২১(প্রতারণা) মামলার সাজাপ্রাপ্ত আসামী-নাছির উদ্দিন(৪৮),দের কে গ্রেপ্তার করা হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা যায়-
মহেশখালী থানা পুলিশের চলমান ধারাবাহিক  বিশেষ অভিযানে থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ কাইছার হামিদের নেতৃত্বে এস আই  ফরাজুল ইসলাম,এস আই মহসীন চৌধুরী  (পিপিএম),এস আই মুজিবুর রহমান,এসআই মহিউদ্দিন,এএস আই লিংকন সঙ্গীয় ফোর্সের নিয়মিত অভিযানে একেকজন ,দাগী সন্ত্রাসী সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করায় অনেক চিহ্নিত অপরাধীরা গা'ঢাকা দিয়েছে।
মহেশখালী থানায় সদ্য যোগদানকৃত এস আই মহসীন চৌধুরী  (পিপিএম) সাজাপ্রাপ্ত,ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামীদের আতঙ্কের নাম হয়ে উঠেছে। তার ভয়ে গ্রেপ্তার এড়াতে অনেক ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি ইতিপূর্বে বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করতে দেখা যায়। 
সাজাপ্রাপ্ত আসামী এলাকা ছাড়া হয়ে আত্মগোপনে চলে যায়। 
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন- গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 
সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের ধারাবাহিক  বিশেষ অভিযান চলমান থাকবে।