কোম্পানীগঞ্জ প্রতিনিধি
বসুরহাট ব্যাবসায়ীদের সাথ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, সেনাবাহিনী ক্যাম্প ওয়ারেন্ট অফিসার সিরাজুল ইসলাম , বসুরহাট বাজার ব্যবসায়ী সববায় সমিতির সভাপতি আবদুল মতিন লিটন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজনসহ নেতৃবৃন্দ।
এসময় মতবিনিময় বাজারে নিরাপত্তায় সিসি ক্যামরা সংযোজন, বাজারে জলবদ্ধতা নিরসনে ড্রেন ব্যবস্থাপনা, রাস্তার পাশে ফুটপাতে অস্থায়ী দোকান বন্ধসহ শৃঙ্খলা রক্ষায় নানা বিষয়ে আলোচনা করা হয়।