চাপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবস উদযাপন

  • জাকির হোসেন পিংক
  • ২০২৪-১১-১৮ ২০:৫৬:১৫
image
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ‘বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি’ - ¯েøাগানে চাপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার(১৮ নভেম্বর) সকালে কালেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এরপর ইনিষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ (আইডিবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে গণপূর্ত আবাসিক এলাকা চত্বরে আলোচনা সভা হয়। এ সময় বক্তব্য দেন, আইডিইবি’র জেলা সভাপতি মেহেদী খান, সহ-সভাপতি শফিকুল ইসলাম,সত্যজিৎ রায়,সাধারণ সম্পাদক নুরুল আওলিয়া বাবুল,সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রক্টর মোখলেসুর রহমান প্রমুখ। তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের কাঠামোগত উন্নয়নে দক্ষতার সাথে বিভিন্ন সেক্টরে কাজ করছে। দেশের অগ্রগতিতে তাঁরা প্রসংসনীয় ভূমিকা রাখছে। কর্মক্ষেত্রে বৈষম্য দূর করতে প্রকৌশলীদের এক হয়ে কাজ করার পরামর্শ দেন বক্তারা।