ইদ কবে জানা যাবে বুধবার

  • নিউজ ডেস্ক:
  • ২০২১-০৫-১১ ০৪:৫২:৪২
image
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার পর আগামী বুধবার (১২ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ সভা থেকেই জানা যাবে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে কবে। মঙ্গলবার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী বৃহস্পতিবার (১৩ মে) অথবা শুক্রবার (১৪ মে) অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৪৪২ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামী ১২ মে বুধবার সন্ধ্যা সাতটায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।