উড়ো মেঘের মতো কিছু আবেগ থাকে খামখেয়ালী গন্তব্যহীন !
অন্ধকার পেলেই ছিচকাঁদুনে বৃষ্টি ঝরায়।
চোখের জলে বাড়তি শুধু কয়েক কণা নুন।
কোথায় যেন একটু ব্যথা কাঁদছে চুপে কেউ
বুকের গহীন অতল খুঁড়ে দেখি
হাজার হাজার প্রত্নমানিক লুপ্ত মহাদেশ
জলের কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে ...বিস্তারিত
দূরত্বের বিস্তারকে ছোট করি কল্পনায়।
ফাঁকা এক ফালি মাঠটার ওপারে রেখেছি তোমার ঝুল বারান্দাখানি।
তুমি নির্নিমেষ - উদাস , পার্থিব ...বিস্তারিত
পনেরো বাই বিশ ফিটের ঘরটি
সকাল থেকে গভীর রাত
চুপিচুপি আমার কথা শোনে,
আমার সুখ আমার অসুখের
আনন্দ বেদনার কাব্য ...বিস্তারিত
এইতো কদিন আগেও বিস্তর সময় ছিলো হাতে
সারাদিনের ঘরকন্না ঘিরে একঘেঁয়েমি
সন্ধ্যা হলেই সিরিয়ালগুলো এসে ঘটি ভর্তি জল ঢেলে দিতো চোখে ...বিস্তারিত