রবিবার, জুলাই ১২, ২০২৬

হো স নে য়া রা বে গ ম

  • চাইলে তুমি
  • ২০২৬-০৭-০৭ ১৪:২৫:৫২

আমার চোখে সুনীল একটা আকাশ আছে
পূর্ণ চাঁদের আলোক প্রভার দ্যুতি আছে।
চাইলে তুমি সেই আলোতে
নতুন একটা প্রভাত ডেকে আনতে পারি।
আমার চোখে দুরন্ত এক নদী আছে
জোয়ার জলে ভেসে যাওয়ার স্রোতও আছে।
আমি তোমায় সেই সে স্রোতে 
দূরের কোনো ত্রিমোহনাতে ভাসিয়ে নিয়ে যেতেও পারি।
চোখে আমার শ্রাবণ-ঘন মেঘ আছে
অঝোর ধারায় ভিজিয়ে দেবার জলও আছে।
চাইলে তুমি চোখের জলে শ্রাবণ ডেকে
তোমার সকল দু:খ ধুয়ে এক নিমিষেই স্বর্গ এনে দিতে পারি


এ জাতীয় আরো খবর