ভালোই তো বেসেছি,
যতটুকু সম্ভব
হাতও বাড়িয়েছি-
কই, ধরো!
তবে দেখানোপনা নয়,
তেমনিভাবেই ভালোবেসে।
ওরা যাই বলুক, আর যাই করুক,
তুমি-আমি ভালোবাসাবাসির খেলাই খেলব,
শুধু ওই একটি খেলাই যে আসে তোমার-আমার।
আর সব খেলা না-হয় ওরাই খেলুক,
যাদের পাখির চোখ সিংহাসনে।
আগরতলা, ভারত