রবিবার, মে ২৪, ২০২৬

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন স্কুল শিক্ষার্থী নিহত

  • আব্দুস সাত্তার,প্রতিনিধি টাঙ্গাইল:
  • ২০২৬-০৫-২৪ ১৭:২৮:৩৫

টাঙ্গাইলের বাসাইলে সিএনজি চালিত অটোরিক্সা ও মোটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে | রোববার সকালে টাঙ্গাইল- নলুয়া সড়কের বাসাইল উপজেলার বাংড়া নামক স্থানে এনদূর্ঘটনা ঘটে। নিহতরা হলো বাসাইল উপজেলার বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে নবম শ্রেণীর শিক্ষার্থী তাকবীর মিয়া (১৫), সোলাইমান আলীর ছেলে সাইমন (১৪), মো. শওকত আলীর ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র লিমন মিয়া (১৩)|
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, সকাল ১১ টার দিকে তাকবির মিয়া,লিমন ও সাইমনকে সাথে নিয়ে মোটর সাইকেলে যোগে বাসাইলের দিকে যাওয়ার পথে টাঙ্গাইল- নলুয়া সড়কের বাসাইল উপজেলার বাংড়া কালি মন্দিরের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সার সাথে মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়| এতে ঘটনাস্থলেই তাকবীর নিহত হয়| গুরুতর আহত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর লিমন এবং ঢাকা নেয়ার পথে সাইমন নিহত হয়|

 


এ জাতীয় আরো খবর