শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বাতিল ৩৯১

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-১১ ১১:৩৮:০১
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়তে বাড়তে ১২ দিনে দাঁড়িয়েছে ৩৯১টিতে।
বুধবার ১১ মার্চ পর্যন্ত আরও ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরিস্থিতির কারণে বিভিন্ন আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা ব্যাহত হচ্ছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজ-এর ২টি, এয়ার অ্যারাবিয়া-এর ৪টি, গালফ এয়ার-এর ২টি, কাতার এয়ারওয়েজ-এর ৪টি, এমিরেটস-এর ৪টি, জাজিরা এয়ারওয়েজ-এর ৪টি এবং ফ্লাইদুবাই-এর ৪টি ফ্লাইট।
মূলত ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বেবিচক সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১টি।
মধ্যপ্রাচ্যের আকাশসীমা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কী-ওয়ার্ড:শাহজালাল বিমানবন্দর,ফ্লাইট বাতিল,মধ্যপ্রাচ্য উত্তেজনা


এ জাতীয় আরো খবর