বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৩-০৮ ১৮:২৪:২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে  আলোচনা সভা ও  মানববন্ধনের  মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে । রোববার (৮মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’- প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জল কুমার ঘোষ। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর,চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক  সাহিদা আখতার।  অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফারজানা ইয়াসমীন মিতু, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. সুলতানা পাপিয়া, উন্নয়ন কর্মী মোমেনা খাতুন, বিভাগীয় পর্যায়ে জয়ী অদম্য নারী সুমাইয়া ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা দিবসের গুরুত্ব তলে ধরেন। তাঁরা বলেন, সমাজে নারীদের কাঙ্খিত স্থান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। এ জন্য নারীদেরই আরও সাহস করে এগিয়ে আসতে হবে। পুরুষদেরও এজন্য দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।
এদিকে নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যয় বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করেছে  টিআইবি-সনাক,চাঁপাইনবাবগঞ্জ। এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে  মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা, সদস্য গোলাম ফারুক মিথুন,টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম প্রমুখ। দিবসটি উপলক্ষে টিআইবি’র ১৪ দফার ধারণাপত্র পাঠ করেন ড. দিপালী রানী দাস।


এ জাতীয় আরো খবর