চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় স্থানীয় সমাজেসেবী প্রতিষ্ঠান ‘চিকিৎসা সহায়তা কেন্দ্রের’ আয়োজনে ছানি রোগিদের জন্য বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে প্রায় ৩ শত রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা,চশমা ও ঔষুধ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার(৫ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্পে রোগি দেখেন দিনাজপুরের গাওসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. রবিউল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল। রামচন্দ্রপুরহাট চুনাখালী বিশ^াসপাড়া গ্রামে অবস্থিত ‘চিকিৎসা সহায়তা কেন্দ্রের’ কার্যালয়ে অনুষ্ঠিত শিবিরে ৭২ জন রোগিকে ফলোআপ চিকিৎসা হিসেবে চশমা দেয়া হয়। ৫৮ জন রোগি শনাক্ত করা হয় ছানি অপারেশন করার জন্য। এছাড়া শতাধিক সাধারণ রোগিকে চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও ঔষুধ দেয়া হয়।
শিবির শুরুর পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের অর্থ সম্পাদক জহিরুল ইসলাম মাখন। প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শিশ মোহম্মদ পারুল। শিবির সমন্বয় করেন চিকিৎসা সহায়তা কেন্দ্র পরিচালক আমিনুল ইসলাম।
পরিচালক বলেন, ছানি অস্ত্রপাচারের জন্য শনাক্ত ৫৮ জনকে শনিবার(৭ মার্চ) দিনাজপুর নিয়েছে যাওয়া হবে। চিকিৎসা সহায়তা কেন্দ্র বসুন্ধরা ও গাওসুল আজম চক্ষু হাসপাতালের সাথে বহু দরিদ্র রোগির অন্ধত্ব দূরীকরণে কাজ করছে বলেও জানান পরিচালক আমিনুল ইসলাম।