মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
সোমবার ২ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এমআরটি শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের সময় ডিএমটিসিএলের নতুন এমডি হিসেবে নিয়োগ পান প্রকৌশলী ফারুক আহমেদ। তিনি দীর্ঘ কর্মজীবনে অস্ট্রেলিয়া, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ম্যাকাও, মালয়েশিয়া ও হংকংসহ বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন।
৩৭ বছরের পেশাগত অভিজ্ঞতার মধ্যে প্রায় ২৫ বছর তিনি মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কী-ওয়ার্ডস: ডিএমটিসিএল, ফারুক আহমেদ, মেট্রোরেল প্রশাসন