বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

এ ম দা দ শু ভ্র

  • দেখতে তোমারই মুখ
  • ২০২৬-০২-১৩ ২৩:৫৭:৪৭

মারতে পারি না তেল,
নিজে নিজে গায়ে মাখি।
কতকিছু শেখা বাকি—
কেউ কেউ তেলেই কামেল,
আসলেই তেল এক খেল।

চাই না ধরতে খুঁটি,
ধীরে ধীরে হেঁটে হেঁটে
খুশি থাকি নিজে খেটে;
একলাই কেউ হয় দু’টি,
খুঁটি-খুঁটি জুটি।

লক্ষ্য সতত সুখ,
নেই কারো সন্দেহ মোটে।
খুঁজি তাই-ই যা কিছু জোটে,
রাতদিন থাকি উন্মুখ—
দেখতে তোমারই মুখ।


এ জাতীয় আরো খবর