চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ২টি বিদেশী পিস্তল,৩রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন জব্দ হয়েছে। তবে এ অভিযানে কেউ আটক হয় নি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৫টার দিকে মাসুদপুর বিওপির একটি টহল দল সীমান্ত হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদরে আয়োজিত প্রেস বিফ্রিং এ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র,গুলি ও বিভিন্ন ধরণের চোরাচালান রোধে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও টহল বাড়ানো হয়েছে। এরই ধারবাহিকতায় অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে দূস্কৃতিকারীরা দেশে বড় নাশকতা পরিস্থিতি সৃষ্টি করতে অবৈধ পথে যেন অস্ত্র,গুলি চোরচালান না করতে পাওে সেজন্য বিজিবি তৎপর রয়েছে বিজিবি।
অধিনায়ক আরও বলেন, সম্প্রতি বিজিবি সারা দেশে ৩৪টি পিস্তল,২টি রাইফেল, ৩৮টি ম্যাগজিন, ৬৪৫ রাউন্ড গুলি, ২টি মর্টার শেল,১টি ককটেল,৪টি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গান পাওডার এবং ৫৪টি অনান্য অস্ত্র জব্দ করেছে। এর মধ্যে ৫৩ বিজিবি একজন আসামীসহ ৯.৩ কেজি বিস্ফোরক,৬টি বিদেশী পিস্তল,১৩টি ম্যাগজিন ও ২৯ রাউন্ড গুলি জব্দ করেছে।