বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবাসী অসহায় শীতার্তদের মাঝে বিজিবির শীববস্ত্র বিতরণ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০১-১০ ১৬:০৩:৫৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে  অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার (১০ জানুয়ারী) সকাল  ১১টার দিকে কিরণগঞ্জ  বিওপির দায়িত্বপূর্ণ ঈদ গাহ মাঠে ৩০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, উপ-অধিনায়ক মেজর আবদুল্লাহ আল আসিফ সহ বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্যর্যা।
অনুষ্ঠানে অধিনায়ক কিবরয়িা বলেন,  সর্বদা দূর্গম ও প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে  বসবসাকারী জনগণের পাশে রয়েছে বিজিবি। ভবিষ্যতেও এ ধরণের মানবিক কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান অধিনায়ক কিবরয়িা।
 


এ জাতীয় আরো খবর