বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

রী তা রা য়

  • দূরে আছো
  • ২০২৬-০১-১০ ১২:০৫:২০

তুমি দূরে আছো
আছো দূর দেশে!
রাতের আকাশের তারা দেখে দেখে
পথ চিনি আমি,মন দেয় পাড়ি
তবু যেন তোমার সাথে আড়ি।
বকুলের গাথা মালা হয়েছে যে বাসি
শুকিয়ে গেছে দেখো শেফালীর হাসি।
আকাশের তারারা রোজ দেয় পাড়ি
ভোর ভোর আসে ফিরে ওরা রোজ বাড়ি।
জীবন  মানেই কি দূর পরবাস!
সুখ নেই, হাসি নেই শুধুই দীর্ঘশ্বাস?
অমৃত নয়নে দেখি অবারিত প্রেম
আমি থাকি পথ চেয়ে বিরহীনি হেম।
সুদীর্ঘ রাত্রী  লাগে বড়োই বিস্বাদ!
দীর্ঘ অবকাশে আজ ভুলি প্রেমের স্বাদ।
এসো ফিরে ফেলে সব এ নীড়ে আমার
ছোট ছোট প্রেমে গড়ো নিবাস আমার।।

 


এ জাতীয় আরো খবর