ঘাই ও ঘা থেকেই যায়
বছর ও বছর ঘুরে কেবল কান্দায়
আতিপাতির সুপারিশে কারও বাঁশ তো, কারো সর্বনাশ
তলেতলে তলপেট ব্যথায় ডুকরে ওঠে
কচুবনের পুষ্পফুল ভাসতে ভাসতে চলে যায় ঘাটে
মেধা মরে জীবনভর কাঠামোর গলায় হয় না ফাঁস
ঘাই-ঘা প্রশমন কবে?
প্রশ্নবোধক, প্রশ্নবিদ্ধ রবে!
স্বপ্নজয়ী জীবনগুলির কী হবে!
নাকি, কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকবে
কী হবে এইসব জীবনের?
আর কতো স্বপ্নের মৃত্যুতে হুঁশ হবে রাষ্ট্রের ;
মুক্তির সংস্কারে, আরও কতো দিতে হবে বলী?
সাদাসিধে জীবনের ওলট-পালট সত্যগুলো
জীবনভর হরফে লেখা গল্প হয়ে রবে?
গল্পের গালে চুমু দিতে দিতে যবনিকা হবে জীবনের?!