জলে নামলেই সোনার ঘণ্টা পাবে
জলের তলায় ভীম স্যাকরার জমি
মালকোষে যতো বানিয়েছে সোনা দিয়ে
শীত পড়লেই ছটফট করে খুব
একদিন সেই ফ্রকপরা মেয়ে এলো
লালচুলে তার আধমুঠো মউপোকা
বাস্কেট থেকে খরগোশ বার করে
উড়িয়ে দিতেই ঘণ্টা উঠলো বেজে
সোনার ঘণ্টা, সোনার শ্যাওলাফুল
সোনায় তৈরি হাতির দাঁতের দুল
সোনার ময়ূর, সোনা পঞ্চম কেকা
সোনার নৌকো সাত আট ছয় লেখা
মউপোকাগুলো চুল থেকে খসে পড়ে
হাঁটে চার পায়ে- ইমারতে উঠে গেল
আর মেয়েটার লজ্জা টজ্জা নেই
মুখে হাত চেপে হাই তোলে বারবার
আমি ওকে চিনি- ভীম স্যাকরার মেয়ে