মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডিসেম্বরে ১০ আগ্নেয়াস্ত্র,৪০ রাউন্ড গুলি,১৫ ম্যাগজিন ও সোয়া ২ কেজি গানপাওডার জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১২-৩১ ১৯:৩৭:১৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রায় সারা বছর  অনেকটা নিরাপদে কাটলেও চাঁপাইনবাবগঞ্জে বছরের শেষ মাসে (২৭ নভেম্বর-২৮ ডিসেম্বর) বিজিবি,র‌্যাব ও পুলিশের পৃথক ৫টি অভিযানে ১০টি বিদেশী আগ্নেয়াস্ত্র,৪০ রাউন্ড গুলি,১৫টি ম্যাগজিন এবং ২.১৫ কেজি গানপাওডার ও বোমা তৈরীর সরঞ্জাম জব্দ হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর প্রান্তে পুরাতন মহানন্দা সেতুর টোলপ্লাজায় পুলিশ অভিযানে ১টি আমেরকিান পিস্তল,৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন সহ  জেলার শিবগঞ্জ সীমান্তের বাসিন্দা এক যুবক গ্রেপ্তার হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে ও তদন্ত চলছে।
এ ছাড়া শুধু শিবগঞ্জ উপজেলা সীমান্তে  বিজিবির ৩টি ও  র‌্যাবের একটি সহ ৪টি অভিযানে ৯টি আগ্নেয়াস্ত্র,৩৫ রাউন্ড গুলি,১৩টি ম্যাগজিন,২.১৫ কেজি গান পাওডার ও বোমা তৈরীর সরঞ্জাম জব্দ হয়েছে। তবে এ সব অভিযানে কেউ আটক হয় নি।
চারিদিকে সীমান্ত ঘেরা এই জেলায় কর্মরত বিজিবি কর্মকর্তাদের বক্তব্য,আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য দূস্কৃতিকারী ও সন্ত্রাসীদের সীমান্ত দিয়ে অস্ত্র,গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালান সম্ভাবনার প্রেক্ষিতে উপর মহলের নির্দেশনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে  গোয়েন্দা সহ সার্বিক তৎপরতা বাড়িয়ে এ সব অস্ত্র,গুলি জব্দ করা হয়।
উল্লেখ্য,জেলার ৫টি উপজেলার মধ্যে ৪টি উপজেলা সীমান্ত ঘেরা। নদী সীমান্ত সহ বিশাল এই সীমান্ত পাহারা দিচ্ছে বিজিবির ৩টি ব্যাটালিয়ন। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন(৫৩বিজিবি),মহানন্দা ব্যাটালিয়ন(৫৯বিজিবি) এবং নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)। এ ছাড়া রয়েছে র‌্যাব ও পুলিশ।
৫৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল  কাজী মুস্তাফিজুর রহমান বলেন, গত ২৩ ডিসেম্বর মনাকষা সীমান্তে ২টি পিস্তল,৫ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন জব্দ হয়। এর আগে গত ১৫ ডিসেম্বর মনোহরপুর সীমান্তে ৪টি আমেরকিান পিস্তল,২৪ রাউন্ড গুলি ও ৯টি ম্যাগজিন পাওয়া যায়। অধিনায়ক মুস্তাফিজ বলেন,ইনকলিাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির পর বিজিবি সীমান্তে নজরদারি বাড়িয়ে অস্ত্রের বড় এই চালানের তথ্য পায়।  অধিনায়ক আরও বলেন, দূস্কৃতিকারীরা দেশে বড় ধরণের নাশকতা সৃষ্টির জন্য অবৈধ পথে অস্ত্র আনার চেষ্টা করছে।
৫৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গত ২৭  নভেম্বর চকপাড়া সীমান্তে ৩টি বিদেশী ওয়ান শুটারগান ও ৬ রাউন্ড গুলি জব্দ হয়। তিনি বলেন, দেশের  আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘিœত করা ও সন্ত্রাসী কার্যক্রমের জন্য অস্ত্রগুলো আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন,মহানন্দা ব্যাটালিয়ন  দায়িত্বপূর্ণ সীমান্তের ৭৫ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে।
গত ২৮ ডিসেম্বর র‌্যাব-৫ ব্যাটলিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে দূর্লভপুরে ২কেজি ১৫০ গ্রাম গানপাওডার ও বিপুল পরিামন বোমা তৈরির সরঞ্জাম। এ এলাকায় সন্ত্রাসীরা ককটেল ফাটিয়ে পরীক্ষা করার একটি ঘটনা সোসাল মিডিয়ায় ভাইরাল হবার পর  উপরের নির্দেশণায় এই অভিযান চালানো হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা গেছে ও দ্রুত আটক করা হবে বলে জানান র‌্যাব ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি মো. ফাহাদ।
উল্লেখ্য, বছর শেষের এসব অভিযানের  আগে শেষ গত ২৩ সেপ্টেম্বর শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল,৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন জব্দ হয়। এর আগে গত ২৪ আগষ্ট সদর উপজেলা সীমান্তে ৭ কেজি গানপাওডার জব্দ করে বিজিবি। এ ঘটনায় ৫ জনের নামে মামলা হয়। সূত্রগুলো জানায়, এসব ছাড়া সম্প্রতি জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারের কোন ঘটনা ঘটেনি।


এ জাতীয় আরো খবর