চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে কৈশরকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১ ডিসেম্বর) সদর উপজেলা কমপ্লেক্স কনফারেন্স কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ইউনিসেফের সহযোগিতায় এই কর্মশালা আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শুক লাল বৈদ্য।
কিশোর-কিশোরিদের স্বাস্থ্যগত বিষয়সমূহ তুলে ধরেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা.আবু সাঈদ মোহাম্মদ মাসুদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোশীন ইয়াসমিন ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. রিজওয়ান ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মারুফ আফজাল রাজন, জেলা স্কাউটস সহকারী কমিশনার আশরাফুল আম্বিয়া সাগর সহ অনান্যরা।
বক্তরা বলেন, কৈশোরকালীন শারিরকি ও মানসিক পরিবর্তন সম্পর্কে খুব কম কিশোর-কিশোরিই সঠিক ধারণা পায়। বরং তারা বিভিন্ন অপতথ্যের ঝঁকিতে পড়ে। এ ব্যাপারে তাদের সচেতন করা জরুরী। এজন্য পরিবার ও বিদ্যালয় থেকেই তাদের প্রথম ধারণা দেয়া উচিত। কর্মশালায় বাল্য বিয়ে রোধে শিক্ষার্থী ও অভিভাবকদের কাউন্সেলিং করানোর ব্যাপারেও আলোচনা হয়।