চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রেড (দ্বিতীয় শ্রেণী) দাবি করে ডিপ্লোমা মেডিক্যাল টেকনলজিষ্ট ও ফার্মাসিস্টরা ২ঘন্টাব্যাপী কর্মবিরতি কর্মসূচী পালন করেছে । রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে জেলা হাসপাতাল,জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে এ কর্মসূচী পালিত হয়। এতে ভোগান্তিতে পড়েন রোগিরা। বন্ধ হয়ে যায় বিভিন্ন ধরণের স্বাস্থ্য পরীক্ষা ও রোগ নির্ণয়।
চাঁপাইনবাবগঞ্জে কর্মসূচী চলাকালে বক্তব্য দেন ডিপ্লোমা মেডিক্যাল টেকনলজিষ্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদ মূখ্য সংগঠক গোলাম ফারুক, মেডিক্যাল টেকনলজিষ্ট এসোসিয়েসন চাঁপাইনবাবগঞ্জ সভাপতি রেজাঊল করিম, মেডিক্যাল টেকনলজিষ্ট ফোরাম চাঁপাইনবাবগঞ্জ সভাপতি আল মামুন প্রমুখ। বলেন, দাবি আদায় না হলে ৩ ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচী পালন করা হবে।