ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ ফুলবাড়ীগেটে মটর শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১১৪ শাখার উদ্যোগে বিকালে এক মতবিনিময় সভা ফুলবাড়ীগেট অনুষ্ঠিত হয়। মোঃ আব্দুর রহিম ড্রাইভার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা শ্রমিক দলের সভাপতি কাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন থানা শ্রমিকদলের সাধারন সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম। বক্তৃতা করেন মোঃ কামাল,মনির হোসেন,সিদ্দিক ড্রাইভার,জাকির হোসেন শিকদার, শাহাবুদ্দিন বুদ্ধি,আফজাল,হারুন ব্যাপারি,ফারুক হাওলাদার,রাসেল হাওলাদার,আরমান সিকদার সেন্টু,দেলোয়ার হোসেন জসিম,জাহিদ,টুটুল,আরশেদ মধু ,সিদ্দিক, হেলাল, মেহেদী হাসান, ইদ্রিস ড্রাইভার, রহিম খান প্রমুখ । মতমিনিময় সভায় ইউনিয়ন এর সদস্যরা ইউনিয়নের সদস্যরা আয় ও ব্যায়ের হিসাব, অফিসের ইট বিক্রয়, আসবাবপত্র বিক্রয় করে সদস্যদের কোন হিসাব না দেয়ায় সভা থেকে ক্ষোভ জানান। এ ছাড়া সভা থেকে ইউনিয়নের কমিটিতে কোন আওয়ামী ফ্যাসিস্টকে আনার পায়তারা করলে তা কঠোর হস্তে দমন করার হুশিয়ারী দেন বক্তারা । এছাড়া সমিতির সদস্যরা নিয়মিত চাঁদার কোন হিসাব পায়না বলে জানান একতরফা কমিটি না দিয়ে আগামিতে সম্মিলিতভাবে কমিটি দেওয়ারর দাবি জানান সাধারন সদস্যরা। এ বিষয়ে খানজাহান আলী থানা শ্রমিক দলের সভাপতি কাজী শহিদুল ইসলাম বলেন কমিটি গঠন করার কোন সিদ্ধান্ত এখনও হয়নি সকলকে সাথে নিয়ে আগামিতে সুন্দর একটি কমিটি গঠন করা হবে বলে তিনি জানান এজন্য সদস্যসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।