সোমবার, জুলাই ২০, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের চূড়ান্ত সীমানা প্রকাশ করল ইসি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-০৪ ১৯:৪৩:০৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার গেজেট জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এই সীমানার ভিত্তিতেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন।
চূড়ান্ত সীমানায় গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়েছে, অন্যদিকে বাগেরহাটে একটি কমিয়ে রাখা হয়েছে তিনটি আসন। এর বাইরে আরও ৩৯টি আসনে সামান্য পরিবর্তন আনা হয়েছে, তবে বাকি ২৬১ আসনের সীমানা অপরিবর্তিত রাখা হয়েছে।
ইসি সূত্র জানায়, সংসদীয় এলাকার সীমানা নিয়ে ১ হাজার ৮৯৩টি আপত্তি ও সুপারিশ জমা পড়ে। এর মধ্যে ৩৩ জেলার ৮৪টি আসন সম্পর্কিত ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি পরামর্শ ছিল। গত ২৪-২৭ আগস্ট টানা চার দিন এসব দাবি-আপত্তির ওপর শুনানি শেষে চূড়ান্ত সীমানা প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশনের মতে, নতুন আসন বিন্যাসে স্থানীয় বাস্তবতা, জনসংখ্যার ভারসাম্য ও প্রশাসনিক সুবিধাকে প্রাধান্য দেওয়া হয়েছে।

কীওয়ার্ডস: ত্রয়োদশ জাতীয় নির্বাচন ২০২৫,সংসদীয় আসনের সীমানা,গাজীপুর আসন বৃদ্ধি,বাগেরহাট আসন পরিবর্তন,নির্বাচন কমিশন গেজেট


এ জাতীয় আরো খবর